আজমিরীগঞ্জে  জব্দকৃত তেল গভীর রাতে নিলামে বিক্রি, সর্ব মহলে তোলপাড় ও চরম ক্ষোভ

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গত বৃহস্পতিবার গভীররাতে ৪,৪৪০ লিটার সয়াবিন তেল গড়াগড়ি করে গভীররাতেই রহস্যজনক ভাবে নিলামে দেয়া হয়েছে। সর্বোচ্চ মূল্যে নিলাম পেয়েছে বাজারের ব্যবসায়ী স্থানীয় যুবলীগ নেতা মোঃ কবির হোসেন।

নিয়মানুযায়ী বাজারের ব্যবসায়ীদের সামনে প্রকাশ্যে নিলাম দেয়ার কথা। বাজারের ব্যবসায়ীরা জানায়,গত বৃহস্পতিবার গভীররাতে সয়াবিন তেল জব্দ করে নিলামে দেয়ার সময় পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা ও বাজারের একমাত্র ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোঃ কবির হোসেন ছাড়া আর কেউ উপস্থিত ছিল না।পরদিন সকালে অর্থাৎ গতকাল শুক্রবার বিষয়টি বাজারের ব্যবসায়ী মহলে জানাজানি হলে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

জব্দ তালিকানুয়ী, ১২৪৮ টি ১ লিটার, ৬,৬৫ টি ৪ হাজার ৮’শ গ্রামেরর বোতল অর্থাৎ সর্বমোট ১ হাজার ৯১৩ টি বোতল।জব্দকৃত সয়াবিন তেল প্রকাশ্যে নিলামে উঠে ৩ লাখ ৯৪ হাজার ৫ শত টাকা। ২০ পার্সেন্ট ভ্যাট হিসেবে উক্ত সয়াবিন তেলের ক্রয়মূল্য ধরা হয়, ৪ লাখ ৭৩ হাজার ৪ শত টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয়মূল্য ১ শত ৬ টাকা ৬২ পয়সা। নিলামের সয়াবিন তেল গায়ের মূল্য অনুযায়ী বিক্রয় করার নির্দেশ দেয়া হয়েছে।জব্দকৃত ১ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে লিখা ছিল ১৫৭ টাকা।অপরদিকে ৪৮০০ গ্রাম সয়াবিন তেলের বোতলের গায়ে লিখা ছিল ৭৭০ টাকা।

১ লিটার ১২৪৮ টি সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯৩৬ টাকায়। অপরদিকে
৪৮০০ গ্রাম সয়াবিন তেলের বোতল বিক্রি হয়েছে ৫ লাখ ১২ হাজার ৫০ টাকায়। মোট বিক্রয়মূল্য ৭ লাখ ৭ হাজার ৯৮৬ টাকা।

এতে নিলামে নেয়া ব্যবসায়ী ও যুবলীগ নেতার লাভ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৮৬ টাকা।এ নিয়ে
বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ সহ এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

উল্লেখ্য আজমিরীগঞ্জ পৌরসভাধীন লালমিয়া বাজারের জামেমসজিদ সংলগ্ন একই এলাকার নগর গ্রামের ফয়সল মিয়ার মালিকাধীন একটি গুদামে বিপুল পরিমাণ কার্টুনভর্তি সয়াবিনতেল গুদামজাত করে দউ ব্যবসায়ী।গতকাল রাত অনুমানিক ৮ টায় মজুদকৃত কার্টুনভর্তি সয়াবিনতেল অন্যত্র পাচারের উদ্দেশ্যে
একটি মালবাহী ট্রাকে ( ঢাকা মেট্রো ন-১৭-৭১২৮) ভর্তি করে। গোপনসূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে সয়াবিনতেলের কার্টুনভর্তি ট্রাকটি আটক করে পুলিশের একটি টিম।

পর গুদামের তালা খুলে আরও সয়াবিনতেল ভর্তি কার্টুন দেখতে পায়।পর রাত ১২ টায় সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্হলে ছুঁটে আসেন।অভিযান চালিয়ে কার্টুনভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিনতেল জব্দ করে ও জড়িত পৌরসভাধীন সমীপুর গ্রামের বাসিন্দা মৃত- সনৎকুমার (শনি) রায়ের পুত্র ও বাজারের রেডিমেট পোষাক ব্যবসায়ী সুমন রায় (৩৪) ও নগর গ্রামের দুলাল শুক্লবৈদ্যের পুত্র ও সেলুন ব্যবসায়ী নেপাল শুক্লবৈদ্য (৩২) কে আটক করে পুলিশ।

আটককৃত ওই দুই ব্যবসায়ী ও মজুদদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.