প্রদীপ কুমার রায়, রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ- ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) ঐতিহ্যবাহী রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজন করে এ টুর্নামেন্ট।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার অনজ্ন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল প্রমুখ।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ০৪নং সোনাপুর ইউনিয়ন ট্রাইবেকারে ২-০ গোলে রায়পুর পৌরসভা একাশদকে, দ্বিতীয় ম্যাচে ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন ১-০ গোলে ১০নং রায়পুর ইউনিয়নকে এবং তৃতীয় ম্যাচে ০৫নং চরপাতা ইউনিয়ন ১-০ গোলে ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নকে পরাজিত করে।
