নেত্রকোণার হাওরে বজ্রপাতে ২ জন নিহত

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার দুই হাওরে বজ্রপাতে এক কিশোরসহ দুজন নিহত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কৃষক জাকারুল মিয়া (৩০) ও চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে মামুন মিয়া (১৩) নামেএক কিশোর নিহত হয়।

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক জাকারুল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিউনের ইকরাহাটি গ্রামের আক্ষেপ মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও শ্বশুরবাড়িতে ধান কাটতে আসেন।

পরে সন্ধ্যার আগে বজ্রপাতে হাওরেই মারা যান তিনি। এসময় একটি গরুরও মৃত্যু হয়।এছাড়াও একই উপজেলার রানীচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে মামুন বাড়ির কাছেই বজ্রাঘাতে আহত হয়।

পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।বুধবার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করে ওসি জানান স্বজনরা লাশ নিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.