নেত্রকোণায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের মতবিনিময়

শেয়ার
আব্দুর রহমান ঈশান, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী।
জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাবিবুর রহমান খান রতন, সদস্য মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাধারন সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি,নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ, উৎপল ভট্টাচার্য, বিমল মিত্র, পঙ্কজ সাহা রায় প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.