নবীপুরে ইভটিজিংএর প্রতিবাদ করায় ইউ.পি চেয়ারম্যান সোহেল গুরুতর আহত

শেয়ার

বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের ৯নং নবীপুর ইউ.পি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

ঘটনাটি ঘটেছে, ১০ মে সন্ধ্যা ৭টায় নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ২নং ওয়ার্ডের জসীম মেস্তুরীর বাড়ীতে। জানাযায়, জসিম মেস্তুরীর মেয়ে পুকুরে গোসল করার সময় কয়েকজন বখাটে যুবক তাকে উত্ত্যক্ত করে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনা সেনবাগ থানা মামলা হয়েছে। ৪ বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে । চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল নোয়াখালী মাইজদী প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.