নরসিংদীতে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের স্বীকার, গ্রেপ্তার ২

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার পলাশ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

শুক্রবার (৬ই মে) রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আসামীরা হলেন,গজারিয়া ইউনিয়নের ধনাইচর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুখ মিয়া এবং উত্তর চন্দন গ্রামের মৃতঃ ইউসুফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। পুলিশ সূত্রে জানাযায়, ওই গৃহবধূর সাথে তার স্বামীর দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মনোমালিন্য থাকার কারণে শুক্রবার (৬ই মে) বিকালে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য প্রতিবেশী ফারুখ মিয়া ও দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে কাজী অফিসে যায় এবং সেখানে স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ী ফেরার পথে ওই গৃহবধূকে বাড়ী পৌছে দেয়ার কথা বলে পথিমধ্যে ফারুখ ও দেলোয়ার নোয়াকান্দা গ্রামের একটি কবরস্থানের পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই নির্যাতিত গৃহবধূ পলাশ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান,গ্রেপ্তারকৃত অভিযুক্তরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযোগকারী নির্যাতিত গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.