সৌদি আরবে ঈদ সোমবার, চাঁদ দেখা যায়নি

শেয়ার

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার । শনিবার (৩০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ কারণে চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। এ কারণে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.