জনগণের দিকে বিএনপির দৃষ্টি নেই : শেখ হাসিনা

শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতা দখলকারীদের হাতে প্রতিষ্ঠিত পার্টি। জনগণের দিকে তাদের দৃষ্টি থাকে না। ক্ষমতার লোভটাই তাদের বড়।

২৭ এপ্রিল সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচসংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে মাঝেমধ্যে বিপত্তি আসে, এটাও দুঃখজনক। যখন আমরা নতুন কোচ-লোকোমোটিভ কিনলাম, তখন বিএনপি শুরু করল অগ্নিসন্ত্রাস। সব থেকে দুঃখজনক, নতুন রেলগুলো যাত্রী নিয়ে যাচ্ছে, সেই রেলে আগুন দেওয়া হলো।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.