সিরাজগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

শেয়ার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: 
সিরাজগঞ্জের রায়গঞ্জে চেকপোস্ট বসিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত মোঃ কনক হোসেন (২১) গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে
বুধবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষ্যে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা।
এ সময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চলিয়ে ১০(দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৬০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.