বিএমজিটিএ’র পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর পক্ষ থেকে দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার বাদ আছর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সাইনবোর্ড এলাকায় এ ইফতার বিতরণ করা হয় ।

বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু । ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান না করায় শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে বলে জানান তিনি । তিনি সংগঠনের সাফল্য কামনা করে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি আব্দুস সাকুর, কবি সুরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা শাহ আলম, ফজলুর রহমান, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, দপ্তর সম্পাদক এলিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান, সম্পাদক মনিরুজ্জামান, আরমান শেহজাদা, দেলোয়ার হোসেন প্রমুখ ।

এ সময়ে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় । ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু থাকবে বলে জানান সংগঠনের সভাপতি মোঃ হারুন অর রশিদ । আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.