অবশেষে খুলেছে নিউমার্কেটের দোকানপাট

শেয়ার

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় টানা দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর নিউমার্কেটের দোকানপাট।

বৃহস্পতিবার সকালে নিউমার্কেট এলাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন। অনেকে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়।

এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে বুধবার পর্যন্ত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.