কামারখন্দে ৬ ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামতৈল বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি অভিযান শেষে তিনি বলেন, বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি এবং কসমেটিক পণ্যে আমদানিকারকের ট্যাগ না থাকায় এভারগ্রীন শপিং মল ২ হাজার, রিয়া বস্ত্রবিতান ৩ হাজার, চারুলতা ফ্যাশান ৩ হাজার টাকা, ঢাকা ফ্যাশান ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কামারখন্দ থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.