কমলনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন

শেয়ার

news pic(2)-28-03-16
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হয়। (আজ) সোমবার সকাল ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যেগে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদর হাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তেন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন। উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, উপজেলা জেএসডি’র সভাপতি মো: শাহাদাত হোসেন নিরব, কমলনগর প্রেস ক্লাব সভাপতি এম এ মজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলার নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.