সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক দুই

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

রোববার (১৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার রানীগ্রাম এলাকায় শহর রক্ষা বাঁধের ওপর এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- রানীগ্রান এলাকার শফি মন্ডলের ছেলে জিসান মন্ডল (২০) ও বাবুল শেখের ছেলে সুজন শেখ (২২)।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে রানীগ্রাম শহর রক্ষা বাঁধের ওপর অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.