ঢাকা কলেজস্থ, জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে আজ রবিবার কলেজ ক্যাম্পাসের হলের ক্যান্টিনে।
জয়পুরহাট জেলার ছাত্রদের নতুন গঠিত কমিটিতে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে সাবেক ঢাকা কলেজের ছাত্র হাবিবুল্লাহ বাহাদুর শিশির, সজল চন্দ্র, প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ হোসেন ফাইন, ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহাসান হাবীব ইমরান, ইমতিয়াজ আহম্মেদ তালুকদার ফিফা ও মোঃ হিমেলকে।
নতুন কমিটির সভাপতি: হিসাবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল হোসাইন, সহ-সভাপতি: বদরুল ইসলাম পাভেল, আতিকুর রহমান, সাধারণ সম্পাদক: মেফতাহুল আলম সুইট, যুগ্ন সাধারণ সম্পাদক: হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক: ফাহিম শাহরিয়ার, দপ্তর সম্পাদক : ফারহান আদনান মাসুম, প্রচার সম্পাদক: শামীম হোসেন, এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান, রবিউল রবি, রয়েল হোসেন নয়ন, জাহিদ হাসান, সাগর বিন সাঈদ, শাহরিয়ার হক অভি, মোঃ রাজু, নাফিজ ইকবাল, রাশেদ হাসান, শহীদ পারভেজ, সৌরভ হাসান, হিমেল, সাব্বির হোসেন সজিব, সেজান মাহমুদ।
উক্ত কমিটিকে ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। জেলার সকল ছাত্রদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি এবং সহযোগীতার লক্ষে শিক্ষা ঐক্য শান্তি শ্লোগানে গঠন করা হয় “ঢাকা কলেজস্থ জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি “।
কমিটির কাজকে চলমান ও প্রাণবন্ত করার লক্ষেই নতুন এ কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল মোট পাঁচটি থানার মিলিত বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী কলেজের একটি সংগঠন ঢাকা কলেজ জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি।
