সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই ডিসকভার মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন সদরপুর থানাধীন আকোটেরচর ইউনিয়নের, ইউসুফ বেপারী ডাঙ্গী গ্রামের- হাসান সিকদার(২৯), পিতা ধলা শিকদার। গনি বেপারী ডাঙ্গী গ্রামের-মোঃ বজলু বেপারী(৪৫), পিতা মৃত আঃ সালাম এবং নতুন সাহেবেরচর গ্রামের- মোঃ রুবেল খান(৩০), পিতা মৃত- শিরজন খান।
জানা যায়, আকোটেরচর ইউনিয়নের মোয়াজ্জেম বেপারী (৬০), পিতা মৃত খলিল বেপারীর ঘরের সামনে থেকে ২৬ মার্চ রাতে বাজাজ ডিসকভার গাড়িটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি গত ১৬(এপ্রিল) তারিখে বাদী হয়ে থানায় মোটর সাইকেল চুরি সংক্রান্ত একটি এজহার দায়ের করেন।
সদরপুর থানা পুলিশ জানায়, আসামী হাসান সিকদার ও মোঃ বজলু বেপারীর নামে পুর্বের মাদক মামলা রয়েছে। আসামীদের আজ সকালে ফরিদপুর কোট হাজতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
