সিরাজগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটর সাইকেলের দুর্ঘটনায় উবার চালক ফিরোজ মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি কামারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দিঘুটিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নিহত ফিরোজ মিয়া রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি কামারবাড়ী ব্রিজের মাঝ রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। অজ্ঞাত নামক এক গাড়ি চাপা দিয়ে চলে যায় বলে আমাদের স্থানীয়রা জানায়।

পরে আমরা সে স্থানে গিয়ে নিহতের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করি। লাশ ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারক খোঁজ দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.