পাকিস্তানে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে এ বৈঠক হওয়ার কথা। একটি বিশেষ সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
ইমরান খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
দেশটির জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হতে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ইমরান খানের এই বিশেষ বৈঠকের খবর পাওয়া গেল।
