সেনবাগে হামলার শিকার ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি

শেয়ার

বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালী সেনবাগ থানার সেবারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি হামলার শিকার হয়েছেন।

জানা যায়, ৮ এপ্রিল সকাল সাড়ে দশটা সেবার হাট পূর্ব বাজারে সৌরভ বাহিনীর প্রধান সৌরভ সহ ১০/১২ জন সেবার হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল খায়ের এমএসসি কে প্রানে হত্যার চেষ্টা চালায়। চাচার সম্পত্তি গ্রাস করার অসৎ উদ্দেশ্যে ব্যবসায়ী আবুল খায়ের এমএসসিকে সেবার হাট পূর্ব বাজারের তেলের মিলের পাশে নিয়ে মিলের রোলার ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

ব্যবসায়ী আবুল খায়ের শোর চিৎকার করিলে বাজারের ব্যবসায়ী তাকে উদ্ধার করে হাসপাতালে জন্য প্রেরন করে।

অপরদিকে একই সময়ে সৌরভের আপন ভাই ল্যাংড়া সৈকত ব্যবসায়ী আবুল খায়ের এমএসসির ২ সন্তান খেলাধুলা করার সময় দা দিয়ে কুপিয়ে আহত করে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.