নরসিংদীর শিবপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই চার দোকান

শেয়ার

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে মাকের্টের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৫ মার্চ) গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার বানিয়াদী এলাকার ভূইয়া মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩ টায় ভূইয়া মার্কেটের দুলাল মিয়ার লেপ-তোষকের দোকানে আগুন দেখতে পায় মাকের্টের পাহাড়াদাররা।

পরে তা দ্রুতই পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে শিবপুর ও মনোহরদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। লেপের দোকানের তোলা ও ফার্ণিচারের দোকানের কাঠের কারণে আগুনের তীব্রতা ছিল বেশি। যার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়ে। প্রায় তিন ঘন্টার চেষ্ঠায় ভোর ৬ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।

এসময় আগুনে ফারুকের পারটেক্স ফার্নিচার, রুমিন কাঠের ফার্নিচার, দুলাল মিয়ার লেপ-তোষক ও ও,এম,এস চাউলের ডিলার মাসুদুলের দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা দাবী করেছে ব্যবসায়ীরা। শিবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দোকান গুলোতে কাঠ ও তোলা থাকার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমণ তদন্তের পর বলা যাবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.