ফরিদপুরে ট্রাক্ট চাপায় নিহত স্কুলছাত্র

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি

বেপরোয়া মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ৭ম শ্রেণীর ছাত্র শেখ নাইম (১৩) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার গেরদায় মান্নানের দোকানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা ড্রাইভার ও ট্রাক্টরটি আটক করেছে।

নিহত নাইম গেরদা এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে। এ ঘটনায় নাইমের পরিবারে সন্তান হারানোর আহাজারি চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে নাইম বাইসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাটি টানা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনায় উপস্থিত জনতা তাৎক্ষণিক চালকসহ ওই ট্রাক্টরটি আটক করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন ঢালী ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আটক ট্রাক্টরসহ চালককে থানায় নেয়া হয়। থানায় এ ঘটনায় মামলা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.