ডিগ্রির ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার

২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে প্রকাশ করা হয় এ ফলাফল। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে। এ সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) এ পাওয়া যাবে রাত ৮টা থেকে ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.