চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার গণহত্যা দিবস-২০২২ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সন্ধা ৭ টায় উপজেলা স্বাধীনতা চত্তরে মোমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্জলন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলহাজ্ব হাফেজ কাউসার। থানার অফিসার ইনচার্জ মো:জিয়ারুল ইসলাম ও এসিলেন মো:জিল্লুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:হাফিজুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাটির সার্বিক পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো:মোস্তফা হাসান /সভায় ২৫ মার্চ, ৭১’ এর কালো রাত্রি নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা ,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন।

এ সময় উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের বিদ্বেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.