দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট বিএনপির স্মারকলিপি

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিন সুলতানা।

স্মারকলিপিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্ষুধা, অনাহার, অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে আহবান জানানো হয়।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.