সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা, একজনের যাবজ্জীবন

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক সংগ্রাম হত্যা মামলায় আলম প্রামানিক (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আলম প্রামানিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের সংগ্রামের সাথে একই গ্রামের আলমনপ্রামানিকের বন্ধুত্ব ছিলো।

তারা একসাথে ঘোরাফেরা করতেন। ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেলালের মুদির দোকানে যান। মুদির দোকানের পাশে কেরাম খেলা হচ্ছিলো। সেখানে সংগ্রাম রাত ১২টা পর্যন্ত কেরাম খেলা দেখেন।

এসময় আসামী আলম প্রামানিক মোবাইল ফোনে সংগ্রামকে ডেকে নিয়ে পাশ্ববর্তী জহুরুল মেম্বারের পাটক্ষেতে নিয়ে গল্প করেন। এক পর্যায়ে আলম প্রামানিক পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো গরু জবাই করা ছুরি দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে সংগ্রামকে হত্যা করে।

এ ঘটনায় নিহত সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আসামীর উপস্থিতিতে আজ এরায় প্রদান করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.