নিখোজের ২দিন পর কিশোরের লাশ উদ্ধার, এখনো নিখোজ ১

শেয়ার

ইমরান হোসাইন , সিরাজগঞ্জ :

দুই দিন পর স্থানীয়দের সহায়তায় সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোজ হওয়া কিশোর শুভ কুমারের (১৫) লাশ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল। তবে এখনো সন্ধান মেলেনি যমুনা নদীতে নিখোজ এক কিশোরের।

রবিবার সকালে উপজেলার চান্দাইকোনা ফুলজোড় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া শুভ কুমার (১৫) জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের ডা: সুকুমার রায়ের ছেলে। যমুনা নদীতে নিখোজ থাকা সকাল সূত্রধর (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, শুক্রবার দোল উৎসবে আবির খেলা শেষে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোজ হয় শুভ কুমার নামে এক কিশোর।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দুই দিনের অভিযানে নিহত কিশোরের সন্ধান না মেলায় অভিযান স্থগিত রাখে ফায়ার ব্রিগেড।

রবিবার সকালে ঘটনাস্থলের ৫০০ মিটার দুরে ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার ব্রিগেডকে জানায় স্থানীয়রা। পরে সকাল আটটার দিকে কিশোরের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে দোল উৎসবের দিনে সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর।

এদের মধ্যে ঐদিনই সঞ্জিত কর্মকারের লাশ উদ্ধার করা হলেও নিখোজ রয়েছে সকাল সূত্রধর। তার সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা।#

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.