সিরাজগঞ্জে নদীতে নিখোজ তিন কিশোরের একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোজ ২

শেয়ার

ইমরান হোসাইন , সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের যমুনা ও ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোজ হওয়া তিন কিশোরের মধ্যে সঞ্জিত কর্মকার (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোজ রয়েছে দুই কিশোর।

শুক্রবার দুপুর থেকে রাত ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়েও ঐ দুই কিশোরের সন্ধান পায়নি ফায়ার ব্রিগেডের ডুবরিরা।

শুক্রবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোজ হয় দুজন। একই সময়ে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোজ হয় আরো এক কিশোর। পরে সন্ধায় জেলখানা ঘাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্বার করে অভিযান স্থগিত করে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল।

মরদেহ উদ্ধার হওয়া সঞ্জিত কর্মকার সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। যমুনায় নিখোজ থাকা সকাল সূত্রধর (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর ও ফুলজোড়ে নিখোজ হওয়া শুভ কুমার (১৫) জেলার রাযগঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের ডা: সুকুমার রায়ের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়।

তারা জেলখানা খাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে আসলেও নিখোজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর। অপরদিকে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোজ হয় শুভ কুমার নামে আরো এক কিশোর।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা বেলা শহরের জেলখানা ঘাট এলাকা থেকে সঞ্জিত কর্মকার নামে এক কিশোরের লাশ উদ্ধার করে অভিযান স্থগিত রাখা হয়।

ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক দুপুর একটার দিকে আরো জানান, শনিবার সকাল থেকে নিখোজ শুভকে উদ্ধারে ফুলজোড় নদীতে অভিযান শুরু করে রাজশাহি থেকে আসা ডুবুরি দল। কিন্তু এ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। দুপুর পর যমুনা নদীতে আবারো অভিযান শুরু করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.