কমলনগরে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

শেয়ার

news pic-22-03-16
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। দলীয় সিদ্ধান্তে তারা ভোট বর্জন করেন।

(আজ) মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিক সংবাদ সম্মেলন করে তারা এ ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও পাটারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন তালুকদার বলেন, সরকারদলীয় লোকজন ককটেল বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেয়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে আমরা ভোট বর্জন করি।

বর্জনকারী বিএনপির প্রার্থীরা হলেন- পাটারীরহাট ইউনিয়নের জামাল উদ্দিন তালুকদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মো. মোসলেহ উদ্দিন, হাজিরহাট ইউনিয়নের ফরহাদ হোসেন মিয়া, চরফলকন ইউনিয়নের আবদুল অদুদ হাওলাদার।

সংবাদ সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.