সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন

শেয়ার

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

আজ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী জানিয়েছেন, তিনি গতকাল রাত থেকেই সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বিচারপতি সাহাবুদ্দীনের ছোট ছেলে সোহেল আহমদ তাকে মোবাইল ফোনে পিতার মৃত্যু সংবাদ জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.