সুবর্ণচরে ২ কিংবদন্তি ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

শেয়ার

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ  

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২ কিংবদন্তি ইউপি পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেছেন ।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান ডিসি দেওয়ান মাহবুবুর রহমান।

 নবনির্বাচিত চেয়ারম্যান ২ জনকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক । শপথ বাক্য শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যাসহ বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত মেম্বারগন । যাঁরা শপথ গ্রহণ করলেন ১ নং চরজব্বর ইউনিয়নে এ্যাডভোকেট ওমর ফারুক, ৫ নং চর জুবিলী ইউনিয়নে সাইফুল্লাহ খসরু প্রকাশ আমির খসরু মাহমুদ ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.