শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

শেয়ার

আগামী ১৮ মার্চ (শুক্রবার) (১৪ শাবান ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
শবে বরাতে আতশবাজি ও পটকা সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারার ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বুধবার (১৬ মার্চ) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.