রামগঞ্জে ৪টি অবৈধ মোটরসইকেলসহ ২ যুবক আটক

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে  ৪ টি ভাবতীয় অবৈধ মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার অভিরামপুর ও পশ্চিম ভাদুর এলাকা থেকে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার অভিরামপুর (নতুন বাড়ির) আনোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসানকে টিটু ও পশ্চিম ভাদুর এলাকার আবুল হাশেমের ছেলে মো. কাউসার।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়েছে। তারা  ভারতীয় মোটরসাইকেল শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে এনে অবৈধভাবে ক্রয় বিক্রয় করে আসছিল। এঘটনার সাথে জড়িত অন্যদের আটকের জন্য চেস্টা চলছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.