লক্ষ্মীপুরে বিদ্যালয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রী দগ্ধ

শেয়ার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নার্গিস আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী দগ্ধ হয়েছে। এতে তার ডান হাত ও পিটের বেশ কিছু অংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ বিদ্যালয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত নার্গিস ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও আঠিয়াতলী গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান চলছিলো। এসময় বিদ্যালয়ের ছাদে উঠে বন্ধুদের নিয়ে ছবি তোলতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ওই ছাত্রী দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.