চরভদ্রাসনে জাতীয় ভোটার দিবস পালিত

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১২ টার দিকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার-রক্ষা করব ভোটাধিকার’।এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।

 পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তানজিলা

 কবির ত্রপার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান হাফেজ মোঃ কাওসার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো:জিয়ারুল ইসলাম, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী,৩ নং ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান , চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম,সমবায় কর্মকর্তা মিজানুর রহমান,সাংবাদিক মেজবাহউদ্দিন প্রমূখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.