নরসিংদীতে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

শেয়ার

জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে ১৬ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক বাস ড্রাইভার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মঙ্গলবার (১লামার্চ) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ।
এর আগে সোমবার বিকেলে পৌর এলাকার শালিধা এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে তারা ।

এ ঘটনায় অভিযুক্তদের রাতে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো, বাসের ড্রাইভার নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো: রাব্বি (২৪) , সহযোগী মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), এবং অপরজন পলাশের দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। অপরদিকে, ভুক্তভোগী ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা । পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী বাস টার্মিনাল ও লঞ্চঘাট হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহন নামে একটি মিনিবাসে উঠে। বাসটি শালিধায় পৌর বাস টার্মিনালে পৌঁছার আগেই সকল যাত্রী নেমে পড়েন।

পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ সোমবার রাতেই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে। মঙ্গলবার সকালে নির্যাতনের শিকার ওই কিশোরী সদর মডেল থানায় তিনজনকে আসামী করে মামলা করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) হারুন অর রশিদ পল্লী নিউজকে বলেন, দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.