করোনায় ৮ মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৯

শেয়ার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯৯ জন।

শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন সোমবার চারজনের মৃত্যু এবং ৮৯৭ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮১৭টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.