তিন নায়ক নিয়ে বুবলীর নতুন সিনেমা

শেয়ার

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বেশ কয়েকটি সিনেমার কাজে চুক্তিবদ্ধ হয়েছেন। কাজের এ ধারাবাহিকতায় সম্প্রতি ‘মায়া’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন তিনজন নায়ক।

তারা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে বর্তমানে এ সিনেমার শুটিং চলছে।

বুবলী বলেন, ‘এই প্রথম এক সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছি। তাই এ সিনেমায় নতুনভাবে আমাকে দেখা যাবে।

এরই মধ্যে পাঁচ দিনের শুটিং শেষ করেছি।
আরও কয়েকদিন চলবে। অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করছি, ভালো একটি সিনেমা হবে।’

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.