ফরিদপুরে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর।

২৭ ফেব্রুয়ারী সকাল সকালে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এর সত্যতা নিশ্চিত করেছেন।

 ওসি বলেন, সকাল ৬ টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গা গামী রাজবাড়ী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত ওই নারীর নীল রঙের বোরখা পরিহিত ছিল। ধারনা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.