গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ১ কোটি মানুষকে করোনার টিকা দিতে চান সরকার। জনগণ টিকা নিতে এলে আরও বেশিও দেওয়া হবে।
সেদিন টিকাদানের মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখনো টিকা নেননি। ২৬ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে টিকা দেওয়া হবে। কেন্দ্রের নাম ইউনিয়ন পরিষদ থেকে জানিয়ে দেওয়া হবে। ওই দিন ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ নিয়ে গেলেই টিকা পাবেন নাগরিকরা।
এ ছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই, তারা নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারবেন। মোবাইল না থাকলে তার নাম-ঠিকানা নিয়ে টিকা দেওয়া হবে।
