লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি, বড় লক্ষ্য বাংলাদেশের

শেয়ার

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই লিটনকে সাজঘরে ফেরতে পারতেন আফগানরা। ফজল হক ফারুকির বলে এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে।

সেই লিটন শেষ পর্যন্ত পূর্ণ করলেন ১০৭ বলে ১৪টি চারে শত রান। টস করতে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন অন্তত ২৬০ রান সংগ্রহের কথা। যদিও শুরুটা যেমন হয়েছিল ব্যাট করতে নেমে তাতে কিছুটা নিরাশ করেছিল টাইগার ভক্তদের।

দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে। তামিমের পর লিটন দাসের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন সাকিব। রশিদ নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন সাকিবকে। ৩৬ বলে ২০ রান করে সাকিব শিকার হন এলবিডব্লুর।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.