রামগতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা রকির মৃত্যু

শেয়ার

রামগতি প্রতিনিধি-:
লক্ষ্মীপুরের রামগতিতে মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রকি উপজেলা ছাত্রলীগের যুগ্ম—সাধারন সম্পাদক।
জানা যায়, ২৩ ফেব্রুয়ারি, বুধবার বিকেল সাড়ে তিনটায় মোটরসাইকেল যোগে আলেকজান্ডার থেকে নোয়াখালী সদর যাচ্ছিলেন। আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের হানিফরোড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে থাক্কা খায় মোটরসাইকেল। স্থানীয়ারা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

মনিরুল ইসলাম রকি রামগতি পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মো: মাইন উদ্দিনের ছেলে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আকবর হোসেন রকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.