কমলনগরে ১১ জুয়াড়ির জরিমানা

শেয়ার

কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে জুয়া খেলার সময় আটককৃত ১১ জুয়াড়িকে জরিামানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জরিমানার আদেশ দেন। এর আগে চর লরেন্স এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

দন্ডপ্রাপ্তরা হলেন, আবুল কালাম, স্বপন, মো. লিটন, বিজয় কর্মকার, আবুল বাশার, আরিফ, মিরাজ, মিঠু, আলী আজগর, আবুল বাশার, সাহাব উদ্দিন। তারা হাজিরহাট ও চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন টাকা দিয়ে জুয়া খেলার সময় চর লরেন্স এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে ৫শ’  টাকা করে জরিমানা করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.