ভাষা সৈনিক মির শহীদ মন্ডল 

শেয়ার

ফিরোজ হোসেন ফাইন (জয়পুরহাট প্রতিনিধি) 

সমগ্র উত্তরবঙ্গের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা এবং রাজনীতিবীদ ভাষা সৈনিক মির শহীদ মন্ডল। যার নামে গড়ে উঠেছে তার নিজ জেলা এবং উপজেলা পাঁচবিবিতে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন। তার নামে গড়ে তোলা সংগঠনগুলো আলো ছড়িয়ে দিচ্ছে সমগ্র জেলায়। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জানা প্রয়োজন এ মহান জ্ঞানীগুণী মানুষটিকে।

আজ ভাষা আন্দোলনের জন্যই বাংলা ভাষা আমাদের মুখের ভাষা। আজ ২১ ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সারা বিশ্বে পালন করা হচ্ছে এ মহান দিবসটি। যাদের কারনে আমরা আজ বাংলাভাষায় কথা বলতে পারছি তাদের জীবনী পাঠের মধ্য দিয়ে আমরা হয়ে উঠি দেশপ্রেমিক এবং সুনাগরিক।

জয়পুরহাট সহ উত্তর জনপদের রাজনীতিক, ১৯৫২ সালের ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক ও সমবায় আন্দলনের অন্যতম নেতা, সাবেক জেলা আ.লীগের সভাপতি গণ মানুষের সর্বজন শ্রদ্ধেয় প্রায়ত মির শহীদ মন্ডলের ।

১৯৩২ সালে পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান ব্যাক্তি। পিতা হাতেম আলী মন্ডল ও মাতা নুরুন্নাহার বেগমের অত্যন্ত স্নেহ আদর আর ভালোবাসা নিয়ে বড় হন পাঁচবিবির মাটি ও মানুষের এ ভাষা সৈনিক।

রাজনীতি জীবনে নিজেকে উৎসর্গ করেছিলেন মানুষের তরে। কোন চাওয়া পাওয়া ছিল না তাঁর । জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত কাটিয়ে দিয়েছিলেন মাটির ঘর আর সাধারন একটি বিছানায়।

অর্জন করেছিলেন লাখো মানুষের ভালোবাসা। সে কারণে আজও তিনি দলমত নির্বিশেষে জয়পুরহাটের সকল মানুষের নিকট অতুলনীয় ও সম্মানীয় ।

১৯৫২ সালের ২৪ ফেব্রæয়ারি পাঁচবিবি ফুটবল মাঠে ভাষার দাবীতে লিখিত বক্তব্য পাঠ । ১৯৫০ সালের দাঙ্গার সময় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন। ১৯৫৪ সালে আখ চাষী আন্দোলন, যার ফলশুতিতে আজকের জয়পুরহাট সুগার মিল। ১৯৫৭ সালে ন্যাপে যোগদান । ১৯৭০ প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ ।

১৯৭৩ সালে নির্বাচনে অংশগ্রহণ । ১৯৭৮ সালে আওয়ামী লীগে যোগদান ও দেড় যুগের বেশী সময় ধরে সভাপতির দায়িত্ব পালন -১৯৫১সালে যুবলীগ প্রতিষ্ঠা। ১৯৫৮ সালে বালিঘাটা ইউনিয়ন পরিষদ এর প্রেসিডেন্ট নির্বাচিত । ১৯৬৯ সালে এগারো দফা আন্দোলন যোগদান করেন।

ভাষা সৈনিক মির শহীদ মন্ডল, রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নছির উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচবিবি ডিগ্রি কলেজ, বড় মানিক বিদ্যালয়, নছির মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এ মহান ব্যাক্তি। ২০১৬ সালের ১০ই জুলাই বিকাল সাড়ে ৪ টায় ঢাকার সি.এম.এইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান এ ভাষা সংগ্রামী মির শহীদ মন্ডল ।

পাঁচবিবি পৌরসভার মেয়র এবং পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমানে এ মহান ব্যাক্তির নামে পাঁচবিবি পৌর পার্কে “ ভাষা সৈনিক মির শহীদ মন্ডল পৌর পাঠাগার” এবং পাঁচবিবি বাজারে দর্শনীয় একটি কিচেন মার্কেট করা হয়েছে যার নাম “ভাষা সৈনিক মির শহীদ মন্ডল পৌর কিচেন মার্কেট” ।

আমরা সবাই জানি যে সমাজে জ্ঞানী গুণির কদর করা হয় সে সমাজে জ্ঞানী- গুণী জন্ম নেয়। আসুন আমরা আমাদের সমাজের বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে ¯েœহ দিয়ে আমাদের সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তুলি। সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের জ্ঞানী ব্যাক্তি ভাষা সৈনিক মির শহীদ মন্ডল পরিচিতি এখানে পরিসমাপ্তি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.