চরভদ্রাসনে প্রতিক্ষীত রাস্তা উদ্বোধন

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর অপরপারে চরহরিরামপুর ইউনিয়নের ওছেল বিশ্বাসের বাজারের পাশে খাল সংলগ্ন ডোবা জমির ওপর দিয়ে প্রায় এক কি.মি. কাচা রাস্তা নির্মান প্রকল্প শনিবার দুপুর ১২ টায় উদ্বোধন করা হয়েছে।

পদ্মা নদীর দুর্গম চরে বহু প্রতিক্ষীত উক্ত রাস্তাটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী ও স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্যরা।

 জানা যায়, উপজেলা পদ্মা নদী বেষ্টিত উক্ত ইউনিয়নের পূর্বশালেপুর গ্রামের ওছেল বিশ্বাসের হাট থেকে ৭ নং মৌজার বসতিরা দীর্ঘদিন ধরে একটি রাস্তার অভাবে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। তাই ওই বাজার থেকে প্রায় এক কি.মি. দুরত্বের পূর্বেিদেক বৃক্ষবাগান পর্যন্ত একটি কাচা রাস্তা নির্মানের উদ্বোধন

 করা হয়। রাস্তাটি নির্মান হলে চরবাসীর যাতায়াতে দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির বেপারী জানিয়েছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.