ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধিদের সভা শহরের দরগা রোডে পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক মো. আলাউদ্দিন খান। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। সভায় স্বাগত বক্তব্যে পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলাউদ্দিন খান বলেন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন মুনাফা লাভের উদ্দেশে আত্মপ্রকাশ করেনি। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন সত্য ও ন্যায়ের পথে, জনস্বার্থে ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে পথ চলছে। তিনি প্রতিনিধিদের জনপদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুুনিষ্ট সংবাদ, পরিবেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক সংবাদ, প্রতিবেদন তৈরি ও প্রকাশের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।
প্রতিনিধি সভা শেষে উপজেলা প্রতিনিধিদের হালনাগাদ পেশাগত পরিচয় পত্র প্রদান করা হয়।
