দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত, ও ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দাম কমাও জান বাঁচাও শ্লোগাণে উপজেলা শহর বোনারপাড়ার রিক্সাষ্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাঘাটা উপজেলা শাখা।

সাঘাটা উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মন, সদস্য নিবারণ চন্দ্র দেব নিপু ও মোস্তাফিজুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করে দ্রুত চাল, ডাল, তেল, চিনি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করে সকল পণ্যের দাম কমাতে হবে। সরকার চলছে ব্যবসায়ী সিন্ডিকেট দ্বারা। তাই ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.