কমলনগরে কোভিড ভ্যাক্সিন বাস্তবায়ন বিষয়ক সভা (ভিডিও)

শেয়ার

কমলনগরে কোভিড ভ্যাক্সিন বাস্তবায়ন বিষয়ক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ,প ল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, চেয়ারম্যান সাইফউল্যাহ, মো. আবুল খায়ের, মোশারফ হোসেন, মো. নিজাম উদ্দিন, প্রেসক্লাব একাংশের আহবায়ক আবদুল মজিদ, রিপোটার্স ক্লাব সভাপতি, ইসমাইল হোসেন বিপ্লব, প্রেসক্লাব একাংশের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তারেকসহ উপজেলার জনপ্রতিনিধিগন।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, আগামি ২৬ ফেব্রুয়ারি এককোটি কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন বাস্তবায়নে সকল স্তরের জনগনকে টিকার আওতায় আনতে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সকলকে নির্দেশ প্রদান করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.