রামগতিতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শেয়ার

 “দেলোয়ার হোসেনঃ- রামগতি(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ–

লক্ষীপুরের রামগতিতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গত কাল বুধবার সকাল ১১টার সময় আলেক জান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সান্তনু চৌধুরী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ (সোহেল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন,রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম প্রমুখ।

অতিথি বৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৩৫-৪০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.