নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

শেয়ার

মোঃ মোবারক হোসেন 

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা (৩০) এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে ঘোড়াশাল – পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকার ঘোড়াশাল – পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । এসময় মরদেহের পাশে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরো বলেন, কোন যানবাহন মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। তবে ভারী কোন যানবাহনের ধারাই এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় যুবকের ডান পা থেঁতলে গেছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.