নরসিংদীতে ১৬ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান 

শেয়ার

মোঃ মোবারক হোসেন 

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদী জেলার ১৬জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথভাবে উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানটি একই দিনে একই সময়ে দেশেের সকল জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা অর্জনের পর মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরুপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চ্যুয়ালী অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম,মোজাম্মেল হক এমপি। সম্মাননা প্রদান অনুষ্ঠানের ভার্চ্যুয়ালী সভাপতিত্ব করেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সেক্টরস কমান্ডার্স ফোরাম জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধকালীন স্মৃতিবিজড়িত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বিশেষ গেরিলা বাহিনীর মহিলা বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম। সম্মাননাপ্রাপ্ত ১৬জন মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেন, নরসিংদী সদরের মোসাঃ সামসুন নাহার বেগম, শরিফুন নেছা হাকিম, দিলরুবা বেগম, রওশন আরা বেগম, প্রীতি কনা দাস, পলাশ উপজেলার রিজিয়া বেগম, মনিকা বাগচী,নসিমুন আহমেদ, বেদনা দত্ত, বেলাব উপজেলার কোহিনূর বেগম, হাসনা হেনা, আয়েশা হক, রায়পুরা উপজেলার হাজেরা খাতুন, হাছিনা আক্তার খাতুন, খোদেজা খাতুন ও শিবপুর উপজেলার অঞ্জলী দে সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সম্মাননা অনুষ্ঠানে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট বা সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ী ও স্যুভেনিয়র প্রদান করা হয়। উল্লেখ্য যে্ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সারা দেশের ৬৫৪ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ভার্চ্যুয়ালী অনলাইনে সংযুক্ত হয়ে এই সম্মাননা প্রদান করা হয় । সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুজিব বর্ষের থিম সং এবং মহিলা বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় ও সংগ্রামী জীবনের উপর নির্মিত গীতিআলেখ্য পরিবেশিত হয়েছে ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.